জরুরী সেবায় অন্তর্ভূক্ত হলো ডাক সেবাও

২৩ এপ্রিল, ২০২০ ২৩:১৮  
আগামী ৫ মে পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে টেলিকম ও ইন্টারনেটের সাথে ডাক সেবাকেও জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এই সেবার সঙ্গে এই সেবার কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের এই ছুটির বাইরে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। তবে দেশের জেলা উপজেলাসহ সরকারের ১৮টি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থা ও বিভাগগুলো সাধারণ ছুটিকালীন সময়ে সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেয়া হলেও ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে এর অন্তর্ভূক্ত করা হয়নি। শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রণালয় খোলা থাকবে।